
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুরুল আমিন হেলাল এর গণসংযোগ
Link Copied Successfully!


আসন্ন হাজীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন পরিষদের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নুরুল আমিন হেলাল ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেন।
সোমবার বিকালে আলহাজ্ব নুরুল আমিন হেলাল
ইউনিয়নের কয়েকশ’ নেতাকর্মী নিয়ে, ৯নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন। এসময় তার নেতাকর্মীরা সাধারণ জনগণের কাছে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে ভোট প্রত্যাশা করেন। তিনি আরো বলেন, অত্র ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে রুপান্তরিত করতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং থাকবো। এই এলাকার উন্নয়ন মুলক কর্মকাণ্ড সকলের সুপরামর্শে বাস্তবায়ন করা হবে। দলমত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে আনারস প্রতীকের ভোট প্রার্থনা করেন তিনি।




























