চীনা পণ্য বয়কটের ডাক দিলেন অভিনেত্রী কঙ্গনা

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ জুন ২৮, ২০২০ | ৬:৫০
Link Copied Successfully!

বলিউডে সমকালীন নামি অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম কঙ্গনা রানৌত। বর্তমানে প্রতিবাদী চরিত্রে অভিনয় করতেই বেশি দেখা যায় তাকে। শুধু পর্দাতেই নয়, বাস্তবেও বেশ সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করতে দেখা যায় তাকে। যে কোনো রাজনীতি, সংঘাত, ধর্ষণ কিংবা সামাজিক ও জাতীয় ইসু্যতেও সোচ্চার হয়ে ওঠেন তিনি।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতু্য রহস্যের পর এবার ভারত-চীন প্রসঙ্গে গর্জে উঠলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। এমনকি চীনা পণ্য বয়কটের ডাকও দিলেন তিনি। কঙ্গনা জানান, লাদাখে যেভাবে ভারতীয় জমি দখলের চেষ্টা করছে চীন, তার বিরুদ্ধে এবার দেশের প্রত্যেক মানুষকে গর্জে উঠতে হবে। একজোট হতে হবে সবাইকে। মানসিকভাবে দাঁড়াতে হবে ভারতীয় সেনার পাশে। সেই কারণে দেশের প্রত্যেকটি মানুষকে বর্জন করতে হবে চীনা পণ্য। চীনের যে সব কোম্পানি ভারতে ব্যবসা ফেঁদে বসে রয়েছে, তাদের বিরুদ্ধে একজোট হতে হবে সবাইকে। এভাবেই লাদাখে ভারতীয় সেনার ওপর চীনের হামলার তীব্র বিরোধিতা করলেন কঙ্গনা।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

যেখানে তিনি ভারতীয় সীমান্তে জোর করে ঢুকে পড়ে চীন যে হামলা চালাচ্ছে, কড়া ভাষায় তার বিরোধিতা করেন। ভারত সরকার এবং ভারতীয় সেনারা যখন চীনের চোখে চোখ রেখে কড়া মোকাবিলা করছে, সেই সময় দেশের প্রত্যেকটি মানুষকে একযোগে চীনা পণ্য বয়কট করার ডাক দেন কঙ্গনা।

এদিকে পূর্ব লাদাখের গালোয়ানকে নিজেদের জমি বলে দাবি বলা বন্ধ করতে হবে চীনকে। সীমান্তে স্থিতাবস্থা বদল করতে চাইলে দুই দেশের শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে বেজিংকে কড়া সুরে হুমকি দেয় ভারত।

অন্যদিকে গালোয়ানের পর বুধবার সকাল থেকে ডিবিও সড়কের একাংশের নির্মাণকাজ আটকে দেওয়ার উদ্যোগ নেয় চীনের সেনা। রাতারাতি ওই অঞ্চলে চীনের একাধিক সেনা ছাউনি গজিয়ে ওঠে। মিলিটারি গাড়িও ঢুকতে শুরু করে। নামানো হয় প্রচুর সেনা। তার পরই ভারতীয় সেনা তৎপর হয়ে ওঠে। ওই অঞ্চলে কঠোর নজর রেখে মোতায়েন করা হয় একের পর এক বাহিনী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা