প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন নোভা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২১ | ২:৩৫
Link Copied Successfully!

নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করলেও এবার প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন নোভা। সিনেমার নাম ‘মৃধা বনাম মৃধা’। সিনেমাটি পরিচালনা করেছেন রনি ভৌমিক। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুক্তির প্রক্রিয়াও শুরু হয়েছে এরই মধ্যে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ সিনেমার মাধ্যমে নোভার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে শিগ্গির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় ক্যারিয়ার শুরু করার পর থেকেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। কিন্তু যে ধরনের গল্পে ও চরিত্রে অভিনয়ের ইচ্ছা পোষণ করতাম সেগুলো পেতাম না। তাই সিনেমায় অভিনয় করতে এত দেরি হলো। এ সিনেমার গল্প এবং চরিত্র দুটিই আমাকে আকর্ষিত করেছে, তাই অভিনয় করেছি। আশা করছি দর্শক সিনেমাটি দেখে নিরাশ হবেন না। আমি সাধ্যমতো চেষ্টা করেছি আমার চরিত্রটিকে ফুটিয়ে তুলতে।’ এ অভিনেত্রী বর্তমানে একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরিও করছেন। পাশাপাশি বাংলাভিশনে ‘সৌন্দর্য কথা’ নামের একটি রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছেন নোভা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা