চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২১ | ৩:৫০
Link Copied Successfully!

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর সোমবার চাঁদপুর রোটারী ভবন মিলনায়তনে দুই পর্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এরমধ্যে সকালে ১ম অধিবেশনের আলোচনা সভা এবং বিকেলে ২য় অধিবেশনে নতুন কমিটি নির্বাচনে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যার্টাজী।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জে. এল. ভৌমিক, দপ্তর সম্পাদক বিপ্লব দে।

বিজ্ঞাপন

সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব রনজিৎ সাহা মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি লায়ন দিলীপ কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, বিমল চৌধুরী, সাংগঠনিক গোপাল সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুশিল চন্দ্র সাহা, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিবেক লাল মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি হিতেষ সাহা, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র, মতলব দক্ষিন উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক চন্দন সাহা, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রুহিদাস বণিক, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নিখিল মজুমদার, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিনয় ভূষন।

শোক প্রস্তাব পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলারর সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর। পরে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা