লঞ্চের কেবিনে তরুণীর লাশ, সঙ্গে থাকা তরুণ লাপাত্তা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২১ | ১১:৪৩
Link Copied Successfully!

তিন মাসের মাথায় ঢাকা-বরিশাল পথে চলাচলকারী লঞ্চের কেবিন থেকে আরেক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে এমভি কুয়াকাটা-২ নামের লঞ্চটি বরিশাল নৌবন্দরে পৌঁছলে নিচতলার লস্কর কেবিন থেকে শারমিন আক্তার (২৫) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি হত্যাকাণ্ড। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, আঙুলের ছাপ দিয়ে তরুণীর নাম ও পরিচয় শনাক্ত করা গেছে। বিস্তারিত আর কোনো তথ্য মেলেনি।

পুলিশ সূত্রে জানা যায়, শারমিন ঢাকা পলিটেকনিকসংলগ্ন তেজকুনিপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম এনায়েত হোসেন ফকির।

বিজ্ঞাপন

গত কয়েক বছরে বরিশাল-ঢাকা নৌপথে ছয়জন খুন হয়েছে। এদের পাঁচজনই নারী। পুলিশ কর্মকর্তারা বলছেন, লঞ্চে হত্যাকাণ্ড রোধে লঞ্চের নিরাপত্তা জোরদার এবং যাত্রীদের বিশেষ করে কেবিনের যাত্রীদের পূর্ণাঙ্গ ঠিকানা, পরিচয়পত্রের নম্বর সংরক্ষণ করা উচিত। কিন্তু এ ক্ষেত্রে লঞ্চ কর্তৃপক্ষেরও উদাসীনতা রয়েছে।

এমভি কুয়াকাটা-২ লঞ্চের লস্কর মো. সোহাগ জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে দুই তরুণ-তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে লঞ্চের নিচতলার তাঁর (লস্কর) থাকার একটি কেবিন এক হাজার ৮০০ টাকায় ভাড়া নেন। লঞ্চটি ছাড়ার সময়ও তাঁরা দুজন একসঙ্গে ছিলেন। শুক্রবার সকালে লঞ্চটি বরিশাল নৌবন্দরে নোঙরের পর সব যাত্রী নেমে গেলেও ওই কেবিনের যাত্রী বের না হওয়ায় স্টাফরা কেবিনের দরজা ধাক্কাধাক্কি করেন। কিন্তু কেবিনের দরজা তালাবদ্ধ ছিল এবং ভেতর থেকে কারও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে স্টাফদের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে কেবিনের তালা খুলে ভেতরে তরুণীর লাশ দেখতে পান। তবে সঙ্গে থাকা তরুণকে পাওয়া যায়নি।

সূত্র: কালের কণ্ঠ
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা