প্যান্ডোরা পেপারসে যাঁদের নাম এসেছে, তাঁদের তালিকাও আদালতে পাঠানো হবে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২১ | ৬:৩৮
Link Copied Successfully!

প্যান্ডোরা পেপারসে দ্বিতীয় ধাপের তালিকায় বাংলাদেশের যে আট ব্যবসায়ীর নাম এসেছে, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাঁদের তালিকা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থ পাচারকারী সন্দেহে সোমবার নতুন করে যাঁদের নাম এসেছে, তাঁদের বিষয়ে সরকারের অবস্থান কী জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এর আগে পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে নাম এসেছে, এমন ৪৩ ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে দুদক। বিষয়টি এখন আদালতের এখতিয়ার। মামলা যেহেতু চলমান, সেহেতু এ বিষয়ে মতামত দেওয়া যুক্তিযুক্ত হবে না। পত্রিকায় যাঁদের নাম এসেছে, তাঁদের ব্যাপারে দুদক অনুসন্ধান করে যদি দেখে ঠিক আছে, তাহলে সেই তালিকা আদালতে পাঠানো হবে। আমি এখন মতামত দিলে তাঁদের কাজে ব্যাঘাত ঘটবে।’ এই বাস্তবতায় সবাইকে অপেক্ষা করতে বলেন অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, ‘আপনারা যদি হালনাগাদ তথ্য জানতে চান, সেটাও দেওয়া হবে। আমরা বিশ্বাস করি, আদালতে ন্যায়বিচার পাব। বিচারিক আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা মেনে নেব।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা