হাজীগঞ্জ উপজেলা স্কাউটস ত্রি-বার্ষিকী কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২১ | ৭:১৭
Link Copied Successfully!

বাংলাদেশ স্কাউটস হাজীগঞ্জ উপজেলার উদ্যোগে ত্রি-বার্ষিকী কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পিটিআই হলরুমে ত্রি-বার্ষিকী কাউন্সিল অধিবেশন সম্পন্ন ও ২৭ সদস্য পদের মধ্যে ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি নির্বাচিত করা হয়।

শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন মো: ইকরাম হোসেন ও গীতা পাঠ করেন পরিমল চন্দ্র রায়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সভাপতি মোমেনা আক্তারের সভাপতিত্ব ও উপজেলা কাব লিডার মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্কাউটসের পৃষ্ঠপোষক গাজী মো. মাঈনুদ্দিন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী কমিশনার ভূমি মো: মেহেদী হাসান মানিক, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ভূমি মো: মেহেদী হাসান মানিক ও বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ হোসেন ।

ওইসময় উপস্থিত ছিলেন এলটি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলম আরা সাফি, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা শাখার কমিশনার মো. গোলাম সরোয়ারসহ উপজেলা স্কাউটসের কর্মকর্তা ও কাউন্সিলর বৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা