চাঁদপুরের সনাকের নতুন কমিটি ঘোষণা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২১ | ৯:২৯
Link Copied Successfully!

গত ২৮ নভেম্বর ২০২১ সনাক-এর মাসিক সাধারণ সভায় সনাক সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে সহকারী অধ্যাপক শাহানারা বেগমকে সভাপতি, ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া ও সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস সহ-সভাপতি হিসেবে আগামী বছরের জন্য পুনঃনির্বাচিত করা হয়েছে। এ কমিটি আগামী এক বছর (২৯ নভেম্বর ২০২১- ২৮ নভেম্বর ২০২২) পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক-চাঁদপুর। পাশাপাশি সনাক চাঁদপুর স্থানীয় পর্যায়ে বিভিন্ন সেবামূলক খাত যেমন ঃ শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি, জলবায়ু, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে সেবার মান বৃদ্ধি সহ সরকারি বে-সরকারি পর্যায়ে দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণ বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

সভায় উপস্থিত ছিলেন সনাক সভাপতি শাহানারা বেগম, সনাকের সহ-সভাপতি সবিতা বিশ্বাস ও ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত, সদস্য মোঃ আব্দুল মালেক, এবিএম নজরুল ইসলাম সাজু, ইসমত আরা সাফি বন্যা, মোঃ আলমগীর পাটওয়ারী, রফিক আহমেদ মিন্টু, জেসমিন আক্তার, অ্যাড. পলাশ মজুমদার ও টিআইবি’র কর্মীবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা