বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদে বাস থেকে ফেলে দিলো শিক্ষককে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২১ | ৬:৩৩
Link Copied Successfully!

বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চট্টগ্রামে রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষককে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই স্কুলশিক্ষককে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার ( ২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রহমত উল্লাহ নগরের পাঁচলাইশ থানা এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বর্তমানে তিনি সদরঘাট এলাকার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণে রয়েছেন। বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাসা থেকে পিটিআইয়ে তিনি প্রতিদিনই আসা-যাওয়া করেন।

বিজ্ঞাপন

রহমত উল্লাহর সহকর্মীর অভিযোগ, শনিবার সকালে তিনি অক্সিজেন মোড় থেকে পিটিআইয়ে যেতে বাসে ওঠেন। বাসটির হেলপার বিভিন্ন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে থাকলে রহমত এর প্রতিবাদ করেন। এতে করে ওই বাসের চালক-হেলপার ক্ষিপ্ত হন। একপর্যায়ে রহমত নিউমার্কেট এলাকায় নামতে চাইলে তাকে আরও কিছুদূর সামনে নিয়ে ধাক্কা দেয় হেলপার। এরপর তার পায়ের ওপর দিয়ে গাড়িটির চাকা চলে যায়। মারাত্মক আহত অবস্থায় রহমত নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সূত্র: দৈনিক ইওেফাক

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা