
১১ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর জন্য দোয়া চাইলেন মুক্তিযোদ্ধা কল্যান ও পূর্নাবাসন সোসাইটি যুব কমান্ড
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার ১১ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের জন্য দোয়া চাইলেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কল্যান ও পূর্নাবাসন সোসাইটি যুব কমান্ড।
শুক্রবার বাদ জুম্মার নামাজ আদায় শেষে রামপুর ৪নং ইউনিয়ন, বাকিলা ইউনিয়নসহ উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের জন্য ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের বায়তুল মুকাদ্দাস জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করেন।
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কল্যান ও পূর্নাবাসন সোসাইটি যুব কমান্ডের সভাপতি শাহজাহান মোল্লার আয়োজনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল হাশেম শাহ্ মিয়াজী।
ওইসময়,মুক্তিযোদ্ধা কল্যান ও পূর্নাবাসন সোসাইটি যুব কমান্ডের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।




























