মধ্যবিত্ত্বের পিঠ দেয়ালে ঠেকে গেছে

Default User
মিজানুর রহমান রানা
আপডেটঃ জুন ২৭, ২০২০ | ১০:০০
Link Copied Successfully!

‘এ জগতে হায়, সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি’। বর্তমান দেশের মধ্যবিত্ত্ব প্রসঙ্গে রবীন্দ্রনাথের ‘দুই বিঘা জমি’ কবিতার অংশ বিশেষ আজ বেশি মনে পড়ে।

কাঙালের ধনরাশি শোষণ করে যাদের কোষাগারে বিপুল পরিমাণ ধন জমা আছে তারা আজ ধনী। তাদের কোনো চিন্তা নেই। সুইস ব্যাংকে অগণিত টাকা, স্বর্ণের বার জমা আছে। মধ্যবিত্ত্ব আজ করোনার কবলে পড়ে কাঙালি সেজে বসে আছে। তারা না পারে কারো কাছে চাইতে, না পারে মুখ ফুটে বলতে।

মধ্যবিত্ত্ব অনেক পরিবারই আছে, যারা এখন সংসার চালাতেই পারছে না। দু’কুল সামলানো তাদের দায় হয়ে পড়েছে। চোখে সর্ষেফুল। ভাঙে হৃদয়ের দু’কুল। চোখে অমানিশার অন্ধকার। চারদিকে হাহাকার। নেই কেউ সামলাবার।

বিজ্ঞাপন

পরিবারের কর্তাব্যক্তি কারখানায় চাকুরি করতেন। মাসে আট হাজার বা দশ হাজার টাকা পেতেন। মাস শেষে বেতন পেয়ে সংসারের হাল ধরতেন। মা, বাবা, স্ত্রী, ছেলেমেয়ের ভরণপোষণ চালাতেন, এখন কারখানা বন্ধ। কাজ বন্ধ। বেতন বন্ধ। হায়, তিনি এখন ‘নিধিরাম সর্দার’ হয়ে বসে আছেন।

আর কতকাল, সময় যে শেষ হচ্ছে না। কবে কাটবে এ ঘোর অন্ধকার। হৃদয়ের হাহাকার। মনুষ্যত্বের জট খুলবে কবে?

একদিকে পেটের মধ্যে চামচিকার কামড়ানি, অন্যদিকে ওঁৎ পেতে আছে মৃত্যু। চারদিকে মৃত্যুর মিছিল। তবুও ধীর পদক্ষেপে এগোয়, শীতল চাহনি।

বিজ্ঞাপন

হায়, সময় যে আজ স্থির। কিংকর্তব্যবিমূঢ়। হতাশার চোখ, আশায় বাঁধে বুক। হয়তো সহসাই আসবে আলোর ঝলকানি।

মধ্যবিত্ত্ব সেই আশায় বুক বাঁধে।

লেখক পরিচিতি :
মিজানুর রহমান রানা
সম্পাদক, প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা