সনাক চাঁদপুরে হাসপাতাল কেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২১ | ৯:০২
Link Copied Successfully!

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূলপর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সেবার মানোন্নয়নে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর-এর সেবার মানোন্নয়নের লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-গ্রুপ গঠন বিষয়ক সভা গতকাল ২৪ নভেম্বর ২০২১ চাঁদপুর ১২৫নং কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর কেন্দ্রিক ১৫ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-গ্রুপের আনুষ্ঠানিক ঘোষনা দেন সনাকের সভাপতি শাহানারা বেগম। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাইনুল ইসলাম মানিক-কে সমন্বয়কারী এবং আশিক বিন রহিম ও শিল্পী সেন-কে সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন, মোঃ হাসান খান মিশু, ফাতেমা তুজ জোহরা মোঃ জসিম উদ্দিন, প্রণব চন্দ্র দাস, সাদ আল আমিন মোঃ আরিফ সরকার, নুরজাহান আক্তার, মু. আঃ হোসাইন রিটন, মারিয়া জাহান, শাহরিয়ার পলাশ, মাসুদুর রহমান মাসুম ও আতিকুর রহমান রুবেল।

এসময় উপস্থিত ছিলেন, টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান, টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন, সনাক সদস্য রফিক আহমেদ মিন্টুসহ ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের দলনেতা, সহ-দলনেতা ও সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ: টিআইবি

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা