হাজীগঞ্জে হামলার ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত কাজ শুরু

Default User
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২১ | ৩:৪৩
Link Copied Successfully!

গত ১৩ অক্টোবর বুধবার দিবাগত রাতে হাজীগঞ্জ বাজারে জিউর আখড়া মন্দিরে হামলা সহ বিভিন্ন পূজা মন্ডপে হামলার ঘটনার তদন্তের নির্দেশ করেন হাইকোর্ট।

সুপ্রীম কোর্টের আইনজীবী অনুপম কুমার সাহার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই তদন্তের নির্দেশ প্রদান করেন।

সেই নির্দেশে বুধবার ২৪ নভেম্বর তদন্ত কাজ শুরু করা হয়। দুই মাসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের সময়সীমা নির্ধারণ করে দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

তদন্ত টিম হাজীগঞ্জ বাজারের জিউর আখড়া, সেবাশ্রম মন্দির ও দশভুজা পূজা মন্ডপস্থল পরিদর্শন করেন।
তদন্ত দলের প্রধান চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম ।

ওই সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কফিল উদ্দিন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ, তদন্ত ওসি ইব্রাহিম খলিল ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুদ্দিন নাজির স্বপন, পিবিআইর উপ- পরিদর্শক পুলকনও আতিকসহ পূজা মন্ডপগুলোর দায়িত্বশীল ব্যক্তি বর্গ।

হাজীগঞ্জে হামলার পর ২৪ নভেম্বর পর্যন্ত ১০২ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। দশ মামলার তদন্তে রয়েছে সিআইডি, পিআইবি, ডিবি ও পুলিশ।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব