কচুয়ায় ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মনোনয়নে পদপ্রার্থী ১১৩ জন

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২১ | ৮:৪২
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান মেয়াদে সারাদেশ ব্যাপী ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। তৃনমূল থেকে প্রার্থীতা বাছাইয়ের মাধ্যমে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়নের লক্ষে কেন্দ্র ও জেলা আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক কচুয়া উপজেলা আওয়ামী লীগ ১২টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে পৃথক ভাবে বর্ধিত সভা সম্পন্ন করে। ওই সভায় কচুয়ার সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত থেকে ১২ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১২টি ইউনিয়নের তৃনমূল নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা সম্পন্ন করে।

এতে ১২টি ইউনিয়নে ১১৩জন প্রার্থী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মনোনয়ন প্রত্যাশা করে নাম প্রস্তাব করেন।

১নং সাচার ৭ জন প্রার্থীর নামের প্রস্তাব আসে। এরা হচ্ছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার মিনু, সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান আমেনা আক্তার,উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. কলিমউল্লাহ, আওয়ামী লীগ নেতা সেলিম মজুমদার শুভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জি. জহিরুল ইসলাম প্রধান, ও উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নিমাই সরকার।

বিজ্ঞাপন

২নং পাথৈর ইউনিয়নে ৯জন চেয়ারম্যান প্রার্থীর নাম আসে। তারা হচ্ছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটন,সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম,বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল,উপজেলা যুবলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান এবিএস রিয়াদ মাহমুদ চৌধুরী জুয়েল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতের সরকার,জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক কামাল পারভেজ মিয়াজী,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. জুয়েল মিয়াজী,যুবলীগ নেতা তারেক হাবীব ও রাহাত মামুন চৌধুরী।৩নং বিতারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তৃনুমূল থেকে ১১ জনের প্রার্থীর নাম ঘোষনা আসে। প্রার্থীরা হচ্ছেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহাগ খান,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূঁইয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজী মো. শাহজাহান,উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিল্লু,আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান,আতাউর রহমান মুন্সী ও উত্তম কুমার দেবনাথ।তবে এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়। তিনি ওই বর্ধিত সভায় উপস্থিত না হলেও পূনরায় নৌকা পদে মনোনয়ন বাগিয়ে নিয়ে আসতে পারেন বলে আশঙ্কা করছেন দলীয় নেতাকর্মীরা।৪নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইমাম হোসেন সোহাগ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান জয় ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল। তবে এ ইউনিয়নে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ গোলাম হোসেনের সমর্থক বিগত নির্বাচনে প্রতিদন্ধি প্রার্থী বাবুল সর্দার বর্ধিত সভায় উপস্থিত না হলেও স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবেন বলে ইউনিয়ন ব্যাপী জোর গুঞ্জন চলছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব