চাঁদপুরে অনূর্ধ্ব-১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২১ | ৬:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরে অনূর্ধ্ব-১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এতে জেলার ৮টি উপজেলা অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় মতলব উত্তর উপজেলাকে হারায় শাহরাস্তি উপজেলা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় উৎসব। আর এই বিজয় উৎসব ঘিরে চাঁদপুরে চমৎকার আয়োজন পরিচালনা করা হচ্ছে। মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন চাঁদপুরে খেলাধুলা হয়নি। বর্তমানে করোনা সংক্রমণের হার কমে গেছে। তাই আবার ক্রীড়াঙ্গন গুলো মুখরিত হচ্ছে।

তিনি আরও বলেন, এখন পূর্বের খেলাধুলাগুলো চলমান রাখা হবে। খেলার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সুস্থ থাকার জন্য খেলাধুলা প্রয়োজন। কাবাডি খেলাটি জাতীয় মানের খেলা কিন্তু বিভিন্ন কারণে এই খেলাটি একটু আড়ালে চলে গেছে।

বিজ্ঞাপন

অঞ্জনা খান মজলিশ বলেন, মোবাইল-মাদকদ্রব্য-কিশোরগ্যাং থেকে দূরে সরাতে যুবসমাজকে খেলাধুলার মধ্যে রাখতে হবে। আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় আপনারা সুন্দর একটি খেলা উপহার দেবেন এমটাই আমাদের প্রত্যাশা।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদ্গঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মঈনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল ঘোষ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, নাজিরপাড়া ক্রীড়া চক্রের সম্পাদক শরীফ আশরাফুল হক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা