
চাঁদপুরে ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মামলায় আটক ২৫
Link Copied Successfully!


চাঁদপুরে ৪৫পিস ইয়াবা ও ২৫০গ্রাম গাঁজাসহ ৪জনকে আটক করে পুলিশ।
রবিবার চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য মামলায় জেলার বিভিন্ন থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সাজা পরোয়ানা মূলে গ্রেফতার ০৩ জন, পরোয়ানা মূলে গ্রেফতার ১০ জন, অন্যান্য মামলায় গ্রেফতার ০৮ জনসহ সর্বমোট ২৫ জনকে আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।



























