কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ১৪জন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২১ | ৯:২০
Link Copied Successfully!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাচাই করার লক্ষ্যে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ওই ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীর সঞ্চালনায় টেলিকনফারেন্সে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি হুমায়ুন কবির, কামরুন্নাহার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, অর্থ সম্পাদক নাজমুল হক মজুমদার মিঠু, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, সদস্য আবুল খায়ের মজুমদার প্রমূখ।

বিজ্ঞাপন

অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাচ্চু, আবু তাহের, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সামছ মিঠু ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী।

সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ১৪ জনের নাম তালিকাভুক্ত করা হয়। তারা হচ্ছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম সওদাগর, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, যুগ্ম সম্পাদক সেলিম সরকার, অর্থ বিষয়ক সম্পাদক সোলাইমান মিয়াজী, সদস্য জিসান আহমেদ পাটওয়ারী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সোলেমান মিয়া জীবন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সামছ মিঠু, সদস্য পারভেজ ভূইয়া, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা ফারভীন, সদস্য মঞ্জুর এলাহী মজুমদার, ইঞ্জিনিয়ার রাশেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইফুল ইসলাম রিয়াদ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব