৩নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে রুপান্তর করতে চাই মেম্বার পদপ্রার্থী 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৫, ২০২১ | ১১:২৩
Link Copied Successfully!

কচুয়ায় উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে ৭নং দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের পুনরায় মেম্বার প্রার্থী হতে চান ৭নং দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আঃ খালেক।

তিনি আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৭নং দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের আকানিয়া গ্রামে দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন এবং সাধারন মানুষের সাথে গভীর সম্পর্ক রাখছেন। এলাকায় সেবা মূলক কাজের দক্ষতার পরিচয় দিয়ে বেশ জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছেন।তার কার্যক্রমে আকানিয়া গ্রামের মানুষের কাছে তিনি মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত।

কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির নির্দেশক্রমে ৭নং দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আঃ খালেক এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় করোনা ভাইরাসের মহামারীর সময় অত্র আকানিয়া গ্রামের বিনামূল্য জরুরী অক্সিজেন সেবা প্রদান করেন,আর্থিক সহযোগিতা ত্রান সামগ্রী বিতরণ করে গেছেন।

বিজ্ঞাপন

তাছাড়া তিনি তার ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে এলাকার মানুষের জন্য অসচ্ছল,প্রতিবন্দি,বয়স্ক বিধবা ভাতাসহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তার।মানবিক কার্যক্রমে ৩নং ওয়ার্ডের আকানিয়া বাসি তাকে আবারও বিপুল ভোটে বিজয়ী করে ২য় বারের মতো মেম্বার নির্বাচিত করতে চায়।
৩নং ওয়ার্ডের আকানিয়া গ্রামের দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকল এর সার্বিক সহযোগিতা ও দোয়া-সর্মথন কামনা করছেনে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২য় বারের মতো মেম্বার পদপ্রার্থী হিসাবে মো: মোঃ আঃ খালেক কে নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে সচতেন ভোটাররা তাঁকে আর্দশবান-যোগ্য ও সৎ সু-শিক্ষিত প্রার্থী হিসাবে মনে করছেন। আগামীদিনে সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে যাওয়া প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বর্তমান ইউপি সদস্য মোঃ আঃ খালেক সৌজন্য সাক্ষাৎ কালে বলেন, আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে দলের জন্য মাঠে কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় অভিভাবক কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের হাতেকে শক্তিশালী ও উন্নয়ন মূলক কাজ গুলো আরো গতিশীল করতে আমি জনগণের যে সমস্যা গুলো আছে, সেগুলো সমাধান করতে এবারও এলাকার বাসির সমর্থনে ২য় বারের মতো আমি প্রার্থী হয়েছি। ৭নং দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের আকানিয়া বাসির সেবক হয়ে কাজ করে যেতে চাই । মানুষ এর সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ।

তিনি আরো বলেন- ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২য় বারের মতো মেম্বার পদে প্রার্থী হয়ে জনগণের পাশে দাড়াতে চাই এবং তাঁদের সুখ দুঃখ ও বিপদ-আপদে পাশে থাকতে চাই। ৭নং দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে রুপান্তর করতে চাই।এ জন্য তিনি ৩নং ওয়ার্ডের আকানিয়া বাসীর নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেনে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব