দেড় বছর পর দেড় ঘন্টার পরিক্ষা

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২১ | ২:০৩
Link Copied Successfully!

দীর্ঘ অপেক্ষা শেষে একযোগে সারাদেশে এসএসসি, এসএসসি দাখিল, এসএসসি, ভোকেশনাল পরিক্ষা শুরু হয়েছে। যা শেষ হবে ২৩ নভেম্বর। বছরের দ্বিতীয় মাসে এসএসসি সমমানের পরিক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারনে নেওয়া হয়নি এসএসসি সমমানের পরিক্ষা।

করোনার প্রভাব কমে আসায় আজ রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এসএসসি ও সমমানের পরিক্ষার প্রথম দিনে এসএসসি’র পদার্থ বিজ্ঞান, দাখিলের কোরআন মজিদ ও তাজভিদ, এসএসসি ভোকেশনাল পদার্থবিজ্ঞান-২ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেড় ঘণ্টায় এই পরীক্ষা বিশেষ তিনটি বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এ বিষয় গুলোর ফলাফলের উপর মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।

২০২১সালের এসএসসি দাখিল সমমান পরিক্ষায় অংশ নিয়েছে মোট ২২লাখ ২৭হাজার ১১৩জন শিক্ষার্থী। এর মধ্যে চাঁদপুরে ৪১হাজার এর মধ্যে হাজীগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরিক্ষার অংশগ্রহণ করেন ৫হাজার ৮৬৫ শিক্ষার্থী। এবার উপজেলার ১৩টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থী ৪হাজার ৩৪৫ জন, এসএসসি দাখিল ১১৪৪ জন, এসএসসি ভোকেশনাল ৩৭৬ জনসহ সর্বমোট ৫হাজার ৮৬৫ জন পরিক্ষায় অংশগ্রহণ করেছে। আজ পরিক্ষার প্রথম দিন এসএসসি’র পদার্থ বিজ্ঞান, দাখিলের কোরআন মজিদ ও তাজভিদ, এসএসসি ভোকেশনাল পদার্থবিজ্ঞান-২ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সকালে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজসহ অন্যান্য কেন্দ্র পরিদর্শন করেন।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

বর্তমানে আক্রান্তের হার সহনীয় মাত্রায় উন্নীত হওয়ায় পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা