বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা দেবে ফ্রান্স

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১০, ২০২১ | ৪:৫১
Link Copied Successfully!

বাংলাদেশকে অনুদান হিসেবে ২০ লাখ ডোজ করোনার প্রতিষেধক টিকা দেবে ফ্রান্স সরকার।

বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রান্স সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনার প্রতিষেধক টিকা অনুদান দেয়ার ঘোষণা দেন।

ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীতে যোগ দিতে এবং সৃজনশীল অর্থনীতির জন্য প্রথমবারের মতো ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে প্যারিস সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্যারিস সফরের প্রথম দিনেই ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্ন ভোজসভায় যোগ দেন। এরপর দুই শীর্ষ নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞাপন

যৌথ ঘোষণায় বলা হয়, দুই দেশ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। এ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিত আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী এক পক্ষের চাহিদা অনুযায়ী অন্য পক্ষ তা সরবরাহ ও সহযোগিতা করবে।
সূত্র: জাগরণ
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা