
চাঁদপুরে বাগাদীতে খামারীর হাত-পা বেঁধে নিয়ে গেল ছয়টি গরু


চাঁদপুরে গভীর রাতের আঁধারে খামারীর হাত পা বেঁধে ৬ টি গরু নিয়ে গেছে ডাকাতদল। ৭ নভেম্বর রোববার দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের বহ্মনসাখুয়া গ্রামের গাজী বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এমন ডাকাতির ঘটনায় নিঃস্ব, হয়ে পড়েছেন একটি অসহায় পরিবার।
ডাকাতির ঘটনায় ভুক্তভোগী খামারী মিজান গাজী সোমবার সকালে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


ভুক্তভোগী খামারী মিজান গাজী (৫০) জানান, তারা ভাই বোনেরা মিলে অনেক স্বপ্ন নিয়ে লোন উঠিয়ে অনেক ঋণ করে কয়েকটি গরু ক্রয় করে একটি খামারী দেন। সাইলেন বাজিয়ে তাদের বাড়ির সামনে আসে। গভীর রাতে এমন সাইলেনের শব্দ শুনে অনেকেই মনে করেছেন অ্যাম্বুলেন্সে করে রোগী আনা হয়েছে। তিনি জানান তার কিছুক্ষণের মধ্যেই ডাকাত দল তাদের খামাড়ে ঢুকে পড়ে। এসময় ৩ জন মুখোশ পড়া ডাকাত ধরি এবং লুঙ্গি দিয়ে তার হাত-পা বেঁধে তাকে অস্ত্রের মুখে জিম্মি করেন। এরফাঁকে অন্য ডাকাত সদস্যরা খামারের তালা ভেঙ্গে খামাড়ে থাকা বিভিন্ন রংয়ের ৪ টি বড় গরু ও ২ টি বাচুর নিয়ে যান। যার আনুমানিক মূল্য হবে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
ভুক্তভোগী মিজান গাজীর বোন হালিমা বেগম দু,চোখের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, গরু গুলো ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চান।
ওই এলাকার শান্ত খান, আব্দুল আজিজ খান, আইয়ুব আলী গাজী, রিনা বেগম, মর্জিনা বেগমসহ একাধিক ব্যক্তি ডাকাতির বিষয়ে একই কথা জানান। তারা জানান, এর কিছুদিন পূর্বেও গাছতলা এবং ফরাক্কাবাদেও ১১ টি গরু চুরির ঘটনা ঘটেছে।

























