মালিগাঁও একঝাঁক তরুণের ‘মানবতার দেয়াল’

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৬, ২০২১ | ৪:৩৫
Link Copied Successfully!

এসো পাশে দাঁড়াই, যতক্ষন আছে প্রাণ দেহে, মানবতার জন্য যাব লড়ে । এই মূলমন্ত্রকে সামনে রেখে আঁধারে স্বপ্নের আলো ফাউন্ডেশন বাংলাদেশ। একঝাঁক উদ্যমী তরুণদের আহ্বানে সাড়া দিয়ে মানবতার দেয়ালে রাখা কাপড়-চোপড়। শনিবার পর্যন্ত দুইটি মানবতার দেওয়াল উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ.) ইউনিয়নের মালীগাঁও গ্রামের একঝাঁক তরুণ।

সামনে আসছে শীতকাল , আরে শীতকালে আপনি
একবার ভাবুন তো, কনকনে এই শীতে কাঁপছে কোনো অনাথ শিশু কিংবা অসহায় বৃদ্ধ। কুয়াশাভেজা এ শীত কারো কাছে আরাম-আয়েশের হলেও, ওইসব সম্বলহীন মানুষগুলোর কাছে কিন্তু তীব্র যন্ত্রণার। অথচ, ইচ্ছে করলেই আমরা বিনে পয়সায় তাদের পাশে দাঁড়াতে পারেন। আর এ ব্যবস্থাই করে দিয়েছেন আঁধারে স্বপ্নের আলো ফাউন্ডেশন বাংলাদেশ এর কিছু উদ্যমী তরুণ। ‘মানবতার দেয়াল’ নামে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তারা।

সেখানে একটি দেয়ালে লেখা আছে ‘মানবতার দেয়াল’। একপাশে লেখা আছে, ‘আপনার অপ্রয়োজনীয় কাপড় ও জিনিসপত্র এখানে রেখে যান’; অন্যপাশে লেখা আছে, ‘আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে নিয়ে যান’। নিচে লেখা আছে, ‘দিতে গর্ববোধ করবেন না, নিতে লজ্জা পাবেন না’।

বিজ্ঞাপন

মানবতার দেয়াল’ নির্মাণে তারাই কাজ করছেন। শুক্রবার সকালে নিজেরাই জামা-কাপড় দিয়ে চালু করছেন এর কার্যক্রম। সাড়াও পাচ্ছেন বেশ। ঘণ্টা দুয়েকের মধ্যে জমাকৃত কাপড়ের মাঝে কয়েকটি বিলি হয়ে যায়।

তরুনেরা আহবান করছেন, আসুন না, সবাই ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই! আমাদের অনেকেরই তো অতিরিক্ত কাপড়-চোপড় আছে, যেগুলো ঘরের এদিক-সেদিক পরে থাকে। আপনার সেই অপ্রয়োজনীয় কাপড়টিই ঝুলিয়ে দিন ‘মানবতার দেয়ালে’। একজন শীতার্ত মানুষ ওই কাপড়টি গায়ে জড়িয়ে দু’ফোটা আনন্দ অশ্রু ফেলবে আপনার জন্যে। আলো ছড়াতে চান আঁধারে স্বপ্নের আলো ফাউন্ডেশন বাংলাদেশ ।

খোঁজ নিয়ে জানা গেছে, সুশীল সমাজ গড়ার অবিরাম প্রত্যয়”– এই মূলমন্ত্রকে সামনে রেখে একদল নিরবিচ্ছিন্ন যুবক একই ছায়াতলে এসে কল্যাণধর্মী কার্য বাস্তবায়ন ও মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয় । এরই ধারাবাহিকতার প্রয়াস আমাদের এই ফাউন্ডেশন । এই সংগঠনের প্রাণশক্তি হলো অদম্য, প্রাণচঞ্চল যুবশক্তি এইরূপ কিছু সংখ্যক যুবগোষ্ঠী সাংগঠনিক প্রঙ্ঘা সমন্বিত করে ও সমাজকল্যাণমূলক কাজে নিজেরদের সম্পৃক্ত করে এলাকার সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগীতা নিয়ে রাষ্ট্রীয় বিধি বিধানের সাথে সংগতি রেখে ২০২১ সালের ২২ মে আঁধারে স্বপ্নের আলো ফাউন্ডেশন বাংলাদেশ নামে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় । এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা শুরু হয়। এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন মোঃ মীর হোসাইন রাজু পাটোয়ারী।

বিজ্ঞাপন

সংগঠনটি প্রধান সমন্বয়ক মোহাম্মদ মহিন উদ্দিন খান জানান,আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি ,আমাদের এই শুভম পদযাত্রা পথে ।আমাদের এই সংগঠনটি সুশীল সমাজ গড়ার জন্য, সমাজের অবহেলিত মানুষদের পাশে থাকার জন্য, সবসময় কাজ করে আসছে। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা সব সময় আমাদেরকে সাপোর্ট করে আসছেন ,
এ পর্যন্ত আমরা প্রায় ২০০ টি পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি।

তাদের সাথে যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য
প্রতিষ্ঠাতা মোঃ মীর হোসেন রাজু পাটোয়ারী
প্রধান সমন্বয়ক

মোহাম্মদ মাহিনুদ্দিন খান
মোবাইল নাম্বার: 01622609035

  • আহবায়ক সভাপতি চাঁদপুর জেলা
    মোহাম্মদ রাশেদুল ইসলাম মোবাইল: 01765465194

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব