স্কুল শিক্ষার্থীদের ১নভেম্বর থেকে টিকা দেওয়া শুরু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২১ | ৬:৪৮
Link Copied Successfully!

আগামী ১ নভেম্বর থেকে ঢাকায় ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার ব্রিফিং শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১ নভেম্বর থেকে তাদের টিকা দেওয়া শুরু হবে। প্রথমে শুধু ঢাকার ১২টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। কেন্দ্র আরও বাড়ানো হবে। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষার্থীদের দেওয়া হবে ফাইজারের টিকা। পর্যাপ্ত ফাইজারের টিকা সরকারের হাতে মজুত আছে। এখন ঢাকায় শুরু করে পরে সারাদেশের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, নভেম্বরে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা আসবে। গতকাল সিনোফার্মের ৫৫ লাখ টিকা এসেছে। এ নিয়ে মোট টিকা মজুতের পরিমাণ ২ কোটি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও গণটিকা কার্যক্রমের আওতায় দেওয়া ৮০ লাখ লোককে দ্বিতীয় ডোজের টিকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে। আগামীকালের মধ্যে এটি সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা