দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩৩১ বিচারিক ম্যাজিস্ট্রেট

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২১ | ৪:১১
Link Copied Successfully!

আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩৩১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আইন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আইন মন্ত্রণালয়কে পাঠানো ইসির নির্দেশনায় ৩৩১ জন জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাকে মনোনয়ন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে উপজেলা ভেদে কোথাও তিন আবার কোথাও দুই ইউপির জন্য একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের ফৌজদারি অপরাধসহ বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ পরিচালনা করে থাকেন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ও পৌরসভা) নির্বাচন বিধিমালার অধীন নির্বাচনী অপরাধসমূহ ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ (অ্যাক্ট নম্বর পাঁচ)’-এর ১৯০ ধারার অধীনে আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য দায়িত্ব পালন করবেন তারা।

বিজ্ঞাপন

দ্বিতীয় ধাপে ৮৪৬টি ইউপিতে নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে-পরে মোট পাঁচ দিন অর্থাৎ ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সূত্র: দৈনিক ইওেফাক
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা