জমিতে কচুরিপানা, কৃষকের মুখে হাসি!

Default User
পাপ্পু মাহমুদ
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২১ | ৯:৫০
Link Copied Successfully!

পানিতে নিমজ্জিত জমিতে আগাছা কচুরিপানায় ভর্তি থাকে বর্ষাকালে। আগাছা কচুরিপানা পরিস্কার করে জমিকে চাষাবাদ উপযোগী করে তুলতে কৃষকদের কে অনেক অর্থ ব্যয় ও পরিশ্রম করতে হতো। বছরের সিংহভাগ সময় জমিগুলো থাকতো পরিত্যক্ত। সেই আগাছা কচুরিপানাকে সম্পদ হিসাবে ব্যবহার করছে কৃষকেরা। কচুরিপানাকে স্তুপ করে ভাসমান বেড বানিয়ে সবজি চাষ করা হচ্ছে। এতে লাভবান হচ্ছেন কৃষকেরা।

জেলার হাজীগঞ্জ উপজেলায় কয়েকবছর ধরে ভাসমান বেডে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলার অলিপুর, বলাখাল ও বাকিলার কয়েকটি মাঠে ভাসমান বেডে লাউ, মিষ্টি কুমড়া ও শসার চাষ করা হয়েছে। ভাসমান বেডে সবজি চাষ অধিক লাভজনক বলে জানা যায়। ভাদ্র মাসে কচুরিপানা স্তুপ করে ভাসমান বেড বানানো হয়। সে বেডে ২০/২৫দিন পর সবজির বীজ বপন করা হয়। আশি^ন মাসের শেষের দিকে সবজির ফলন আসতে থাকে। শীতের আগাম এ সবজির ব্যাপক চাহিদা থাকে। তাই দামও ভালো পান কৃষকেরা। স্থানীয় চাহিদা পূরন করে এ সবজি দেশের বিভিন্ন জায়গায় যায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ বছর হাজীগঞ্জ উপজেলায় ১৫০ হেক্টর জমিতে ভাসমান বেডে লাউ, মিষ্টি কুমড়া ও শসা চাষ হয়েছে। এতে প্রায় ৫০০ থেকে ৫৭০ জন কৃষক এ চাষাবাদে সম্পৃক্ত। ভাসমান বেডে চাষ করা সবজি গুলো শীতের আগাম বাজারে আসবে। আগাম বাজারে আসায় কৃষকেরা সবজির ভালো দাম পায়। কচুরিপানা দিয়ে ভাসমান বেড বানিয়ে সবজি চাষে পতিত জমির ও সময়ের উপযুক্ত ব্যবহার নিশ্চিত হয়। কচুরিপানায় বিদ্যমান পুষ্টিগুণের কারণে কুমড়ার ফলন পুষ্টিগুণ সমৃদ্ধ হয়।

কৃষক মো: ইউছুফ (৬০) জানান, আমি ১২ বছর ধরে ভাসমান বেডে লাউ,মিষ্টি কুমড়া ও শসা চাষ করি। এ বছর আমি ৪৮ শতাংশ জমিতে চাষ করেছি। সবজি চাষ শেষে জমিগুলোতে আমরা ধান চাষ করি। তখন আমাদের বেশি সার দিতে হয়না। কচুরিপানা পঁচা পরবর্তী ফসলেরও সারের কাজ করে। অন্যান্য ফসলের তুলনায় ভাসমান বেডে সবজি চাষে বেশি লাভজনক।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম জানান, ভাসমান বেডে সবজি চাষ করা কৃষকদের সব সময় সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়। কচুরিপানা দিয়ে ভাসমান বেড বানিয়ে সবজি চাষে জমির উর্বরতা বাড়ে। জমিতে রাসায়নিক সার ব্যবহার করতে হয়না। এ পদ্ধতিতে বিষ মুক্ত সবজি উৎপাদন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা