হাজীগঞ্জ বাজার মিছিলে নেতৃত্ব দেন জামায়াত নেতা কামাল উদ্দিন আব্বাসী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২২, ২০২১ | ১:১৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে হামলার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ কামালউদ্দিনে আদালতে এই জবানবন্দি প্রদান করেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ গ্রেপ্তার করা হয় কামালউদ্দিন আব্বাসীকে। সন্ধ্যায় চাঁদপুরের আদালতে হাজির করা হয় তাকে। এ সময় হামলার কথা স্বীকার করেন আব্বাসী। আদালতে জবানবন্দি দেওয়ার পর বৃহস্পতিবার রাতেই তাকে জেলহাজতে পাঠানো হয়।

ঘটনার সময় পূজামণ্ডপ ও মন্দিরে হামলার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এই আব্বাসীর নেতৃত্বেই হামলা হয়েছে।

বিজ্ঞাপন

১৩ অক্টোবর রাত ৮টার পর হাজীগঞ্জ বাজার মন্দিরে হামলা করে একদল দুর্বৃত্ত। ওই ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীদের সঙ্গে সংর্ঘষ হয়। এতে চারজন এবং পরে আরো একজন মিলে মোট পাঁচজন নিহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০টি মামলা করে। এসব মামলায় অজ্ঞাত প্রায় দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এরমধ্যে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসীসহ ২৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হাজীগঞ্জের ঘটনার আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সংগ্রহ করা ফুটেজে দেখা গেছে, জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী মন্দিরে হামলাকারীদের নেতৃত্ব দিচ্ছেন। এর সঙ্গে আরো যারা জড়িত তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সূত্র – কালের কন্ঠ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব