বিদেশে বসে অপশক্তিরা ষড়যন্ত্রের জাল বুনছে: শিক্ষামন্ত্রী

Default User
মনিরুজ্জামান বাবলু / মজিব পাটোয়ারী
আপডেটঃ অক্টোবর ১৯, ২০২১ | ৫:৩৩
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ১৯৭১ ও ৭৫ এর পরাজিত শক্তিরা সম্প্রীতির বিনষ্ট করছে। ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিদেশে বসে অপশক্তির ষড়যন্ত্রের জাল বুনছে।

মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ উপজেলায় পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ওই সময় তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রোপাগান্ডা চালাচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে। পুলিশ একক ভাবে সবার নিরাপত্তা দেয়া সম্ভব নয়। প্রত্যেকের জায়গা থেকে প্রতিবেশীকে রক্ষার দায়িত্ব নিতে হবে।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বচনকে সামনে রেখে একাত্তর ও পঁচাত্তরের ঘাতকরা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

বিজ্ঞাপন

১৩ অক্টোবর বুধবার রাতে হাজীগঞ্জ বাজারে কয়েকটি পূজামণ্ডপে হামলা ও পুলিশের সাথে হামলাকারীদের সংঘর্ষে ৫ জন নিহত হয়। এ ঘটনার পর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি হাজীগঞ্জ বাজারের জিউর আখড়া পরিদর্শন করেন।

ওই সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো.মাঈনুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুণ, অফিসার ইনচার্জ হারুনুর রশিদ ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা