প্রত্যাশা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মাননা ও পুরষ্কার বিতরণ

Default User
হোসেন বেপারী
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২১ | ৭:৪৩
Link Copied Successfully!

জেলার শাহরাস্তি উপজেলাকে কেন্দ্র করে ২০২০ সালের ১১ই অক্টোবর একটি অলাভজনক অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যাশা ব্লাড ব্যাংক। প্রত্যাশা ব্লাড ব্যাংকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার বিকেলে শাহরাস্তি ইন্টারন্যাশনাল স্কুলে সংগঠনের সভাপতি ইমাম হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন, সংগঠনের সভাপতি ইমাম হোসেন মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের শাহরাস্তি উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আনু নাছের সাকিল, বিশিষ্ট সমাজ সেবক সাইফিল ইসলাম দুলাল, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মান্নান মোল্লা, শাহরাস্তি পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান মোল্লা, শাহরাস্তি পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউনন্সিল রাবেয়া বসরী বকুল। ওই সময় সবাই প্রত্যাশা ব্লাড ব্যাংকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তৃতায় সংগঠনের সদস্যদের উৎসাহ মূলক পরামর্শ দেন।

ওই সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রতিষ্ঠা ও সাংগঠনিক সম্পাদক মো. সুমন, কোষাধ্যক্ষ মারুফা আক্তার সিমাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রধান ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব