শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শেফালীর যাত্রা শুরু

Default User
মাইনুল ইসলাম কাজল
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২১ | ৬:০১
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মহিলা হিসেবে প্রথম বারের মতো শপথ নিলেন নাসরিন জাহান চৌধুরী সেফালী।

মঙ্গলবার সকাল ১১টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন। নাসরিন জাহান চৌধুরী সেফালীকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরানসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এই শপথের মধ্য দিয়ে শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কোন মহিলার যাত্রা শুরু হলো ‌। এরপূর্বে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন হাসিনা আক্তার ও কামরুন্নাহার কাজল। গত ২৬ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ্ চৌধুরীর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। করোনার প্রাদূর্ভাব কিছুটা কমে আসায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামীলীগের মনোনয়ন লাভ করেন নারী নেত্রী প্রয়াত ফরিদ উল্লাহ্ চৌধুরীর সহধর্মিণী নাসরিন জাহান শেফালী। নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মঙ্গলবার ১৩ অক্টোবর নাসরিন জাহান সেফালী শপথের মাধ্যমে তার স্বামীর শূন্য স্থানে স্থলাবিশক্ত হলেন।

HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা