
হাজীগঞ্জে নিখোঁজের পর যুবকের মৃতদেহ উদ্ধার
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের মালাপাড়া গ্রামে সুমন পাটোয়ারীর (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে মালাপাড়া পাটোয়ারী বাড়ীর পাশের ডোবায় তার মৃতদেহ ভেসে উঠে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলছেন, সুমন পাটোয়ারীর মৃগী রোগ ছিল। তার পরিবারে কেউ নেই। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার জামা-কাপড়ের একটি ব্যাগ নিয়ে বাড়ী থেকে বের হয় সুমন।
তারপর কোন খোঁজ পাওয়া যায়নি। শনিবার বিকালে তার মৃতদেহ ভেসে উঠে। পরে পুলিশকে খবর দেয়া হয়।


সুমন পাটোয়ারী বিয়ে করলেও একবছর আগে স্ত্রী চলে যায়।


























