কচুয়ার অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষি জমি

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ অক্টোবর ৫, ২০২১ | ৭:৫৩
Link Copied Successfully!

কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত কয়েক মাসে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে অবৈধ ড্রেজার মেশিনে বালু ব্যবসায়ীদের উৎপাত অনেকটা বন্ধ থাকলেও থেমে নেই ২নং পাথৈর ইউনিয়নে ড্রেজারে বালু উত্তোলন। পাথৈর ইউনিয়নের হাটমুড়া ও চেলাকান্দা এলাকায় রাস্তা থেকে বিলের মাঝ পথে সুকৌশলে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে মহোৎসবে মেতেছে একটি মহল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই বিশেষ মহলটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রশাসন মাঝে মাঝে হানা দিলেও স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে বিলের মাঝে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে।

সরেজমিনে জানা গেছে, হাটমুড়া গ্রাম সংলগ্ন বিলে একই গ্রামের আলমাছ মিয়া ৩০ শতাংশ জায়গা ক্রয় করে শুয়ারুল গ্রামের ড্রেজার ব্যবসায়ী কাচ্চা মিয়া ও আবু তাহেরের মাধ্যমে হাটুমড়া গ্রামে নাছির মেম্বার ও বারৈয়ারা গ্রামের গিয়াস উদ্দিন ও জাকির হোসেনসহ অন্যান্যদের বাড়ি ভরাট করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এমতাবস্থায় অবৈধ এ বালুর সিন্ডিকেট ব্যবসা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে নিরীহ কৃষক ও এলাকাবাসী।

এব্যাপারে পাথৈর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. তাফাজ্জল হোসেন বলেন, আমার ইউনিয়নে সকল অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করতে ড্রেজার মালিকদের নোটিশ দেয়া হয়েছে। বন্ধ না করলে প্রশাসনের সহযোগিতায় অচিরেই তা উচ্ছেদ করা হবে।

বিজ্ঞাপন

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ণ দাস শুভ বলেন, ড্রেজারে বালু উত্তোলন অবৈধ। আমরা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে জরিমানা ও তা বন্ধ করে দিচ্ছি এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব