মৌসুমের শেষ ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা ইলিশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২১ | ৪:৫৯
Link Copied Successfully!

উপকূলের জেলেদের জালে সাগর মোহনায় প্রতিদিন ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা ইলিশ।

আশ্বিনী পূর্ণিমার সময় প্রধান প্রজনন মৌসুম হিসেবে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে।  ইলিশের ভরা প্রজনন ও ডিম ছাড়ার সময়ের আগেই এবার ডিম ছাড়তে ঝাঁকে ঝাঁকে ইলিশ মেঘনার এসব অঞ্চলে উঠে আসছে। আর এতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে।

এ কারণে জেলেপাড়ায় ব্যস্ততা বেড়ে গেছে। ইলিশ মৌসুমের শেষ সময়ে জেলেরা দিনরাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জাল ফেলতে নদীতে যাচ্ছেন নদীতে। মৌসুমের শেষ সময়ে ইলিশ ধরে দাদনের টাকা পরিশোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

এ বছর ইলিশ মৌসুমের গত তিন মাসে অমাবস্যার জোঁ ছাড়া তেমন ইলিশ মেঘনায় ধরা পড়েনি। বড় ইলিশ ধরা পড়লেও অধিকাংশ সময় জেলেরা মাছ বিক্রি করে ট্রলারের জ্বালানি তেলের খরচও জোগাতে পারেননি।

অন্যদিকে ঝাঁকের ইলিশ ধরে জেলেরা পাড়ে না ফিরতেই একশ্রেণির ভ্রাম্যমাণ মাছ ব্যবসায়ী ওই সব মাছ মধ্য মেঘনা থেকেই সস্তায় কিনে নিয়ে লঞ্চ-ট্রলারযোগে ঢাকাসহ বড় বড় শহরে পাঠিয়ে দেয়। এ ছাড়া ভারতে মাছ ব্যবসায়ীদের এজেন্টরাও একই পদ্ধতিতে জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে থাকে। মধ্য মেঘনায় মাছ কেনা-বেচার কারণে জেলেরা এ বছর মাছের দাম পায়নি বলে অভিযোগ করেছেন।

এদিকে গত দুদিন ধরে ঝাঁকের ইলিশ ধরা পড়তে শুরু করায় সাধারণ জেলেরা লোকশন পুষিয়ে নিতে দিনরাত মেঘনায় জাল ফেলছেন।

বিজ্ঞাপন

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশ রক্ষায় আশ্বিনী পূর্ণিমার সময় প্রধান প্রজনন মৌসুম হিসেবে বিবেচনা করে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন এ অঞ্চলের ইলিশ চ্যানেলে মাছ ধরা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এর পর ১ নভেম্বর থেকে ৬ মাসের জন্য ঝাটকা ধরা আইন বলবৎ থাকবে।

এসব আইনের জন্য বলা যায়, বর্তমান সময়ই হচ্ছে ইলিশ মৌসুমের শেষ সময়। ফলে আগামী দুই-তিন দিন বিনাবাধায় মেঘনায় জেলেরা জাল ফেলতে পারবেন। আর এ সময়ে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠে আসায় ওইসব ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। মাছ ধরার বাধা না থাকায় জেলেরা ডিমওয়ালা ইলিশসহ ঝাটকা ইলিশও ধরছেন নির্বিঘ্নে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা