
শেখ হাসিনার জন্মদিনে শাহরাস্তিতে তালের বীজ রোপন


শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শফিকুর রহমান মজুমদারের উদ্যোগে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দু’ই হাজার তালের বীজ রোপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্নস্থানে বজ্রপাত রোধকল্পে রাস্তার পাশে তালগাছের বীজ রোপণ করেন তিনি। এক বক্তৃতায় তায় আলহাজ্ব শফিকুর রহমান মজুমদার বলেন, গণতন্ত্রের মানসকন্য জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তালগাছে বীজ রোপণ করেছি। প্রধানমন্ত্রীর বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি জসীম উদ্দীন পাটোয়ারী জনি, টামটা দক্ষিণ ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি হারুন অর রশিদ, সাবেক ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন , ইউপি মেম্বার আবুল কালাম আজাদ , মোশারফ হোসেন , টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক প্রমুখ।


HO/N


























