


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন মেহেদী হাসান রাব্বি।
মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির নেতৃত্বে বঙ্গকন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তাজকিরাতুল উলূম তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন।
ওইসময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের অহংকার। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে।


আমরা এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আজকে আমি এবং আমার সংগঠনের খুশির দিন। জননেত্রী শেখ হাসিনার অর্জনকে জাতির সামনে আরও বেশি বেশি তুলে ধরা উচিত।
ওইসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি কানন, সহ-সম্পাদক মো. মোস্তফা, উপ- দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম খোকন, সহ-সম্পাদক রুবেল আহমেদ, উপ-দপ্তর সম্পাদক নুরুন্নবী, ছাত্র বিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্ত , উপ প্রচার সম্পাদক মাহফুজুর রহমান , তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমায়ন আজাদ , ১১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি পরান মুন্সী, সদস্য মো. আবদুস সালাম প্রমুখ।


























