প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করলো হাজীগঞ্জ পৌর যুবলীগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২১ | ১০:১০
Link Copied Successfully!

চতুর্থ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। সংকট, চড়াই-উতরাই পেরিয়ে ৭৪ বছর অতিক্রম করলেন তিনি। আজ ২৮ সেপ্টেম্বর তাঁর ৭৫তম জন্মদিন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। চার দশক ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর আবার রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এখন চতুর্থ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। দেশের ইতিহাসে এমন রেকর্ড আর কারও নেই।
সোমবার রাত ১২ টা এক মিনিটে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৫ টি মোমবাতি প্রজ্জলন, ৭৫টি আতশবাজী ও ৭৫ টি ফানুষ উড়িয়ে দিবসটির সূচনা করে হাজীগঞ্জ পৌর যুবলীগ। ওইসময় শুভ শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন শ্লোগানে মুখরিত হয়ে উঠে হাজীগঞ্জ বাজার।
পরে হাজীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে জন্মদিনের কেক কাটেন।

ওই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক জসিম চৌধুরী, কাউন্সিলর শাহ আলম ও মাইনুদ্দিন মিয়াজী ও যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক সোহাগ।
কেক কাটার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে হাজীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন তিনি। পার্বত্য চুক্তি, ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তি, ছিটমহল সমস্যার সমাধান, একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়সহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে সাফল্য এসেছে তাঁর সময়ে।

বিজ্ঞাপন

এছাড়াও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান সুজন, মেহেদী আল জাবের, লিটন তালুকদার, আরিফ মজুমদার,সোহেল রানা, আবু সুফিয়ান, আল আমিন,কবির হোসেন, আজিম, হাবিবুন্নবী সোহেল, মাইকেল, জসীম তপদার, আরিফুল ইসলাম রাজিব, ডন মাসুদ, রুবেল, মজিব, পরান, সোহাগ, বাপ্পি, মোহন, শরীফ, হায়দার, নাসির, সেলিম ও সোহরাব প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব