কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বহিস্কারাদেশ অবৈধ ঘোষনা

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২১ | ১১:৫৮
Link Copied Successfully!

কচুয়া উপজেলার শাহজাহান শিশিরের স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক সাময়িক বহিস্কারাদেশ অবৈধ ও বাতিল মর্মে রায় দিয়েছে হাইকোর্ট।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার হাইকোর্টে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের পক্ষে রিট আবেদন করলে হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান ও কামরুল ইসলাম হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ (এনেক্স ৩৫নং কোর্ট) দীর্ঘ শুনানী শেষে এ আদেশ দেন। শাহজাহান শিশিরের আইনজীবী এম.কে রহমান এ রায়ের তথ্য নিশ্চিত করেছেন। ফলে তার উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না।জানা গেছে, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কোটি টাকা ব্যয়ে ৬তলা বিশিষ্ট ভবন নির্মানের অনিয়মের সূত্রধরে চাঁদপুর শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী নুরে আলম গত বছরের ১৯ জুলাই শারীরিক ভাবে লাঞ্চিত হয়। এ ঘটনায় সহকারী প্রকৌশলী নুরে আলম বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা করেন।

যার নং- ১০,তারিখ: ১৯.০৭.২০২০ খ্রি:। পরবর্তীতে ২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে শাহজাহান শিশিরকে সাময়িক বহিস্কার করা হয়। ওই মামলায় শাহজাহান শিশির একই বছরের ২৫ আগষ্ট চাঁদপুরের নি¤œ আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

বিজ্ঞাপন

পরবর্তীতে তিনি টানা ৩মাস ১২ দিন কারাবরনের পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭ ডিসেম্বর জামিনে মুক্তি পান। এদিকে গত ১ সেপ্টেম্বর বিজ্ঞ মহানগর দায়রা জজ ঢাকা আদালতে হাজির হয়ে ধানমন্ডি থানার ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) মামলায় স্থায়ী জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক ইমরুল কায়েস জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরন করে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এদিকে আইসিটি মামলা থেকেও বিজ্ঞ আদালতের মাধ্যমে শাহজাহান শিশির জামিন পাওয়ার অপেক্ষায় রয়েছে বলেও তার আইনজীবী মো. ইব্রাহিম খলিল মজুমদার এ প্রতিনিধিকে জানিয়েছন।

অপর দিকে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের সাময়িক বহিস্কারাদেশ অবৈধ ও বাতিল ঘোষনা করায় কচুয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসব ও আনন্দ বিরাজ করছে। কচুয়া পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর বলেন, এ রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে। আমরা উচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা