চাঁদপুরের মানুষ যাতে ভালো থাকে সেই চেষ্টাই আমাদের অব্যাহত: ডিসি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২১ | ৯:৪৩
Link Copied Successfully!

করোনায় লকডাউন সময় থেকে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে হটলাইনে আবেদনকারী ২৬০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা দিয়েছে চাঁদপুরের ডিসি।

২২ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে এসব খাদ্য সহায়তা অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসক বলেন, ‘মাননীয় প্রধামন্ত্রী নির্দেশনা কোন মানুষ যেন না খেয়ে থাকে। সে আলোকে আমরা কাজ করছি। চাঁদপুরের প্রত্যেকটি মানুষ যেন ভালো থাকে সেই চেষ্টাই আমাদের অব্যাহত। জেলায় যাদের ঘর নেই, তাদেরকে ঘর করে দিচ্ছি। খাবার না থাকলে তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছি। চিকিৎসার জন্য টাকা দেয়া হচ্ছে। আমরা চাই অসহায় মানুষের জন্য সরকারের যেসব সুবিধা রয়েছে এসব সুবিধা থেকে আপনার যেন বঞ্চিত না হন। এসব কাজ বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সকল শ্রেনীর পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক বাহিনীর টিম লিডার ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন ও ইমরান-মাহমুদ-ডালিম প্রমূখ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা