বাবা-মায়ের সামনেই কাভার্ড ভ্যানে পিষ্ট হলো শিশু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২১ | ৩:৫৬
Link Copied Successfully!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের সামনেই মরিয়ম খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের বৈশাখী তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মু. মাহফুজুর রহমান মিয়া।

বিজ্ঞাপন

নিহত শিশু মরিয়ম উপজেলার কুল্যাপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের মেয়ে।

বৈশাখী তেলপাম্প এলাকার নৈশপ্রহরী আব্দুল কাদের জানান, মা-বাবার সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিল শিশু মরিয়ম। পথে বিরতি নিয়ে তেলপাম্প এলাকায় একটি দোকানে বসে নাস্তা করছিল তারা। নাস্তা শেষে চলে যাওয়ার সময় হঠাৎ একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশু মরিয়মকে পিষ্ট করে। এ সময় ঘটনাস্থলেই শিশু মরিয়মের মৃত্যু হয়।

এদিকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের একই স্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ছয়জন। আহতরা সবাই লেগুনার যাত্রী। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কারোই নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা