ধড্ডা গ্রাম ও একঝাঁক সমাজসেবী

Default User
আবু ইউসুফ
আপডেটঃ জুন ১৮, ২০২০ | ১০:২৯
Link Copied Successfully!

ধড্ডা গ্রামে আমার দেখা অনেক জ্ঞানী-গুণী, বিজ্ঞ বিজ্ঞ, ধার্মিক উচ্চশিক্ষিত, টাকাওয়ালা, বিপুল ধন সম্পদের অধিকারী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, প্রবাসী ভাই বোন অনেকেই সমাজের জন্য যার যার অবস্থান থেকে দান অনুদান সাহায্য-সহযোগিতা করে আসছেন। তাদের মাঝে তিনজন ব্যক্তি ভিন্নভাবে দেখে আসছি।

প্রথমত মরহুম আব্দুল গনি মাস্টার। তিনি ৫০/৬০ জন লোককে গভর্মেন্টের চাকরি দিয়ে স্টাবলিশ করেছেন।
যাদেরকে চাকরি দিয়েছেন তাদের পরিবার-পরিজনের ছেলেমেয়েরা লেখাপড়া করে আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি করে ভালো অবস্থানে আছেন। ধড্ডা গ্রামের প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করে হাজার হাজার ছেলেমেয়েদেরকে লেখাপড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন।

দ্বিতীয়ত মরহুম আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী যিনি নিজের অর্থায়নে এই গ্রামে একটি ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করে দিয়ে হাজার হাজার ছেলে মেয়েদেরকে লেখাপড়ার সুযোগ করে দেন। ওই ছেলে মেয়েগুলো আজ সামাজিক রাজনীতি ভাবে সমাজ ও রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এবং মরহুম চৌধুরী সাহেবের বহু পরিবারকে বাকিতে অথবা যৎ সামান্য টাকা দিয়ে প্রবাস গিয়েছেন এতে করে বহু পরিবার সামাজিকভাবে আজ স্বাবলম্বী হয়েছেন।

বিজ্ঞাপন

তৃতীয়ত অধ্যাপক একেএম ফজলুল হক। তাঁর অবদান হাজিগঞ্জ-শাহরাস্তি সহ টোটাল চাঁদপুরের উন্নয়নের জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক ভূমিকা রেখেছেন। আমি সংক্ষিপ্ত কয়েকটি নাম উল্লেখ করছি- হাজীগঞ্জ উত্তরে রেললাইন থেকে শুরু করে রাস্তার উপরে কার্পেটিং নির্মাণ পাকা সড়ক ইটের সলিং কালভার্ট নির্মাণ বোয়ালজুর খালের উপর ব্লক বসিয়ে ধড্ডা গ্রাম হয়ে রঘুনাথপুর পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করেছেন।

বৃহত্তর হাটিলা ইউনিয়ন বৃহত্তর কালচোঁ ইউনিট ইউনিয়ন ৫নং সদর, বড়কুল এলাকা সহ শতাধিক ব্রিজ নির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছেন।

ধড্ডা গ্রামের এমন কোন বাড়ি নাই, যে বাড়িতে অধ্যাপক ফজলুল হক সাহেবের দান-অনুদান পৌঁছেনি। অনেকের মেয়ের বিয়ের টাকা,অনেকের ছেলের বিদেশ অথবা প্রবাসে যেতে টাকা দিয়া সহযোগিতা করেছেন।

বিজ্ঞাপন

অনেকেরই স্ত্রীর হসপিটালের বিলের টাকা পরিশোধ অনেকের ছেলে-মেয়ের কলেজে ভর্তির জন্য টাকা বই খাতা কাগজ কলম ভালো শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণ, দরবেশ গঞ্জ হাই হাই স্কুলের ছাত্রাবাস নির্মাণ কয়েকটি স্কুলের মাঠ বলার জন্য উন্নয়ন, মাদ্রাসা মসজিদের বিভিন্নভাবে উন্নয়ন উন্নয়ন করেছেন।

তাছাড়া হাজিগঞ্জ-শাহরাস্তি এবং চাঁদপুরের বহু নেতাকর্মীকে রাজনৈতিক সামাজিক ভাবে স্টাবলিশ করে দিয়েছেন।

একাত্তরের দুর্ভিক্ষের সময় জাতীয় নেতা মরহুম নুরুল ইসলাম সাহেব ও অধ্যাপক ফজলুল হক সাহেব উভয় মিলিয়া তৎকালীন খাদ্যমন্ত্রী আব্দুল মোমিন খানকে হেলিকপ্টারে এনে দীঘি খনন করেন, পাতানিশ-সাড়াশিয়া নোয়াপাড়া-নিশ্চিন্তপুর-সুহিলপুর-বাউরা-খাগরিয়া -কাদলা – কালচোঁ-মাড়কী-মহব্বতপুর-রঘুনাথপুর তারা পাল্লা সহ বহু মানুষের জীবন পেটের ভাত যুগে জীবন রক্ষা করেন তিনি।

তারপর যাদের অবদান না বললে নয়। যেমন মরহুম মোহাম্মদ আলী, ডাক্তার সুজিত আলী মোল্লা, আব্দুল মজিদ মোল্লা সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে ও অনেককে চাকরি দিয়ে অবদান রেখেছেন।

অধ্যাপক ডাক্তার নিজাম উদ্দিন চৌধুরী অনেকে মরণব্যাধি নিয়া উনার কাছে গিয়েছেন উনি বিভিন্নভাবে ঔষধ দিয়া টাকা দিয়া বিনা পয়সায় চিকিৎসা করে সামাজিকভাবে অনেক অবদান রেখেছেন।

জহিরুল ইসলাম বাবুল, হুমায়ুন কবির লিটন, এ কে এম মুজিবুর রহমান সামাজিকভাবে অনেককে সহযোগিতা করছেন। তাছাড়াও সামাজিকভাবে যার যার স্ব-স্ব অবস্থান থেকে ও ভাই বন্ধু আছেন, তারা দান অনুদান গোপনে প্রকাশ্য দিয়ে আসছেন। প্রত্যেকের মঙ্গল কামনা করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা