
হ্যানকাপসহ পালিয়ে যাওয়া চোর ফের আটক


এর আগে শহরের ভাংগারি ব্যাবসায়ীদের সহায়তায় রেলের চুরি হওয়া ফিশপ্লেট উদ্ধার এবং অভিযুক্ত চোরদ্বয়কে আটক করে রেলের নিরাপত্তাবাহিনী।
রেলওয়ে কর্তৃপক্ষ জানান, গত কয়েকদিন পূর্বে চাঁদপুর রেলওয়ের বড় স্টেশন এলাকায় থেকে রেল ওয়াশফিটের ১৬টি ফিশপ্লেট (এমএসপ্লেট) চুরি হয়ে যায়। চুরির খবর জানতে পেরে সাথে সাথে তারা চুরি হওয়া ফিশপ্লেট উদ্ধারে তারা মাঠে নামেন।


এরপর ভাংগারী ব্যবসায়ী নেতা মুকবুল নিজের প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করে ১৫টি ফিশপ্লেট উদ্ধার করে রেল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। পাশাপাশি যারা চুরি করা এই ফিশপ্লেট গুলো মিথ্যার আশ্রয় নিয়ে তাদের কাছে বিক্রি করেছে তাদের আটক করতে সহযোগীতা করেন। এজন্য আমরা ভাংগারি ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছি এবং উর্ধতন কতৃপক্ষকে তদন্ত প্রতিবেদন দিয়েছি।
ভাংগারী ব্যবসায়ী নেতা মুকবুল হোসেন জানান, আমাদের ব্যবসাই হলো পুরাতন ভাংগারি মাল ক্রয়-বিক্রয়। আটক দুই যুবক মিথ্যার আশ্রয় নিয়ে ময়লামিশ্রিত লোহার ফিশপ্লেট গুলো কয়েকটি দোকানে বিক্রি করেছে। রেল কর্তৃপক্ষ তাদের ফিশপ্লেট চুরির বিষয়টি আমাদের অবগত করলে সমিতির অন্যান্য সদস্য ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে সবার সহযোগীতায় ১৫টি ফিশপ্লেট উদ্ধার করে দিয়েছি।
তিনি আরো জানান, ঘটনায় জড়িতদের দেয়া তথ্যও রেল কর্তৃপক্ষকে দেয়া হয়। পরে এলাকাবাসীর সহযোগীতায় অভিযুক্ত মনির ও মোহনকে আটক করে রেলওয়ের নিরাপত্তা বাহিনী।
এরপর থেকে আমরা এসব মালামাল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকবো, এবং সমিতির অন্যান্য সদস্যদেরও এই মেসেজ দেয়া হয়েছে।
আটক চোরদ্বয় ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, তারা রিকসা ও আটোবাইক চালানোর ফাঁকে সুযোগ বুঝে চুরি করার এ কাজে জড়িত থাকে। তারা ফিসপ্লেটগুলো চুরি করে তথ্য গোপন করে বিক্রি করে।
এই ঘটনায় চাঁদপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ (হাবিলদার) মো: খোরশেদ আলম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ (হাবিলদার) মো: খোরশেদ আলম জানান, আটক দুই চোরের মোহন নামের একজন পালিয়ে যায়। এরপর রেলের নিরাপত্তা বাহিনী শহরের বিভিন্নস্থানে চিরুনি অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক আসামীদের রেল পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর সদর এর আরও সংবাদ

৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁদপুর সদর
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা
রাজনীতি
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত
ফরিদগঞ্জ
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
চাঁদপুর সদর
পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী
চাঁদপুর সদর
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
কচুয়া
জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ
সারাদেশ
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুর সদর
কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন
হাজীগঞ্জ
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন
চাঁদপুর সদর
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি
রাজনীতি
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ
শাহরাস্তি
২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী
চাঁদপুর সদর




