
ইভ্যালি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকের মামলায় গ্রেফতার হয়েছেন ইভ্যালির সিইও-এমডি মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামীমা নাসরিন।
র্যাবের জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন, এক হাজার কোটি টাকার মতো ঋণের দায়ে ডুবে আছে ইভ্যালি। অথচ প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে মাত্র ৩০ লাখ টাকা।
গ্রেফতার রাসেল গ্রাহকদের এসব দায় মেটাতে পারবেন কিনা প্রশ্নের জবাবে রোববার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ইভ্যালি এটি না করতে পারলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মানুষের অনেক টাকা নিয়েছে ইভ্যালি। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে তা আমার জানা নেই। আমরা মনে করি, তারা গ্রাহকদের যে কমিটমেন্ট দিয়েছে, তারা যদি সেটি পূরণ করতে না পারে, তা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে এটি করতেই হবে।


এমন সব প্রতিষ্ঠানে না জেনে বুঝে লেনদেন করার বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
E/N




























