
র্যাবের অভিযানে সিলিন্ডারসহ ৫টি কাভার্ড ভ্যান জব্দ


র্যাবের অভিযানে ৬০২ টি সিলিন্ডারসহ ৫টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ফেনী জেলার ফেনী মডেল থানার দেবীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
ওইসময়, মেসার্স প্রাইম সিএনজি ফিলিং ষ্টেশন লিঃ” হতে সিলিন্ডারে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১ লক্ষ ৮৩ হাজার ৪০০ টাকাসহ ১৭জনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। উক্ত অভিযানে ৬০২ টি সিলিন্ডারসহ ৫টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ফেনী জেলার ফেনী সদর থানার উত্তর শর্শদী খানেরবাড়ি গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মোঃতাহের (৩৩), ফেনী জেলার ছাগলনাইয়া থানার পশ্চিম সবুগ্রাম গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ সাইদুর রহমান (২০), দক্ষিণ আধার মানিক গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম রনি (২৮), লক্ষীপুর গ্রামের গোপীহরি গ্রামের শিবু (২১), রায়কমল দাসের ছেলে যাদব কুমার দাস (২৬), লক্ষীপুর জেলার রামগতি থানার শিক্ষাগ্রাম গ্রামের মোঃ ওয়াজেদ এর ছেলে মোঃ হামীম (২০), শ্যামল গ্রামের আবু সায়েদ এর ছেলে মোঃ মাহমুদুল হাসান (৩২), শিক্ষাগ্রাম গ্রামের আঃ মালেক এর ছেলে মোঃ রাশেদ (২২), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার জাহাজমারা গ্রামের আবুল কালাম এর ছেলে মোঃ রায়হান (২৭), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের ওলিউর রহমানের ছেলে মোঃ সুমন ফরাজী (২৪), নাঙ্গলকোট থানার সারদাতলী গ্রামের আঃ খালেক এর ছেলে মোঃ ইবরাহীম (২৭), মদনপুর গ্রামের মৃত আবু বক্কর এর ছেলে মোঃ সোহাগ (৪১), চৌদ্দগ্রাম থানার খেয়াস গ্রামের মৃত আলী আহম্মেদ এর ছেলে মোঃ নাছির উদ্দিন (৪৭), একই থানার দক্ষিণ সান্ধিকরা গ্রামের আবু রশিদ এর ছেলে মোঃ ইকবাল হোসেন (২১), চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার হারিণতোয়া গ্রামের মৃত আব্দুর সবুর এর ছেলে মোঃ জুনায়েদ হোসেন (৩১), একই থানার মনিয়াবাদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ নূর ইসলাম (৩৭) ও লোহাগড়া থানার ভবানীপুর গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে মোঃ নাছির (৪২)।


এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত অপরাধীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের এই চক্রটি মূলত সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার ̄স্থাপন করে মিটার ব্যতিত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রয় করে।
মূলত এই চক্রটি সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন ̄ স্থানে ভ্রাম্যমান সিএনজি স্টেশনে স্থাপন করে প্রতি ঘনফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত অপরাধীদের বিরুদ্ধে ফেনী জেলার ফেনী মডেল থানায় আইনাগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
R/N



























