ইলিশ আসবে আগামী পূর্ণিমায়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২১ | ১২:২৪
Link Copied Successfully!

সেপ্টেম্বর মাসের মাঝামাঝি, বর্ষা পেরিয়ে শরৎ এসেছে। সাধারণত বছরের এ সময়ে দেশের বাজারে ইলিশের জোগান বেড়ে যায়। এতে ব্যাপক হারে দাম কমে। আর ইলিশের জন্য ভোক্তাদের চাহিদাও থাকে বেশি। কিন্তু এবারের চিত্র ভিন্ন রকমের। যেমন আজ বুধবার রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, গুটিকয়েক বিক্রেতা অল্প কিছু ইলিশ নিয়ে বসে আছেন, ক্রেতাও খুব কম। মাঝেমধ্যে দু-একজন ক্রেতা এলেও চড়া দাম শুনেই চলে যান।

এক কেজির বেশি ওজনের ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এ ধরনের ইলিশের দাম ১ হাজার ৩০০ টাকা থেকে দেড় হাজার টাকার ওপরে।রাজধানীর অন্য বড় বাজারগুলোর মধ্যে মালিবাগ, শান্তিনগর ও তেজগাঁওয়ের কলমিলতা মার্কেটে বড় ইলিশের কেজি দেড় হাজার টাকার ওপরে। ১ কেজির নিচে, অর্থাৎ ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের পাইকারি দাম ৯০০ টাকা। খুচরা বাজারে সেই মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু ঢাকার পাইকারি বাজারই নয়, দেশের সবচেয়ে বড় ইলিশের বাজার (ল্যান্ডিং স্টেশন) চাঁদপুর বড় স্টেশনের মাছঘাটেও এবার ইলিশের দাম তুলনামূলক বেশি। বুধবার সেখানেও প্রতি মণ ইলিশ ৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে ১ কেজি ইলিশের দাম পড়ে ১ হাজার ১৫০ টাকা।

বিজ্ঞাপন

জানতে চাইলে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার প্রথম আলোকে বলেন, সাধারণত বছরের এ সময়ে চাঁদপুরে দৈনিক চার হাজার মণ ইলিশ ওঠে। কিন্তু এ বছর দৈনিক ৪০০ থেকে ৫০০ মণের বেশি ইলিশ উঠছে না।

দেশে গত ২০১৯-২০ অর্থবছরে মোট ইলিশ উৎপাদিত হয়েছিল ৫ লাখ ৫০ হাজার টন, যা তার আগের অর্থবছরের তুলনায় ১৭ হাজার মেট্রিক টন বেশি। এখন পর্যন্ত মাছের জোগান তুলনামূলক কম হলেও মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে, এবার ইলিশের উৎপাদন বিগত বছরগুলোর চেয়ে বেশি হবে।

জানতে চাইলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনিস রহমান বলেন, এ মুহূর্তে ইলিশের উৎপাদন কম থাকার কারণ হচ্ছে এটি পূর্ণিমা ও অমাবস্যার মাঝামাঝি সময়। তাই এখন তুলনামূলক কম মাছ ধরা পড়ছে। তবে ২১ সেপ্টেম্বর একটি পূর্ণিমা রয়েছে। আশা করা যাচ্ছে, তখন ইলিশ আহরণ বাড়বে এবং বাজারেও দাম কমে আসবে।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা