কচুয়ায় ডাকাতি-ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২১ | ৯:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় চুরি-ডাকাতি-ছিনতাই সহ বিভিন্ন মামলার আসামি ডাকাতদলের সদস্য আলোচিত মানিক হোসেন (২৬) কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার খিলা গ্রামে তিন রাস্তার মোড় এলাকায় কচুয়া থানার পুলিশ পরিদর্শক(এসআই)মামুনুর রশিদ সরকার বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও মাদকসহ তাকে গ্রেফতার করেন। সে কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

মানিক হোসেন বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চুরি,ডাকাতি,ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েরেছ এবং তার বিরুদ্ধে কচুয়াসহ বিভিন্ন থানায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ১২টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

থানা পুলিশের পরিদর্শক (এসআই) মো. মামুন রশিদ সরকার জানান, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিনের নির্দেশে গত মঙ্গলবার রাত ১১টায় গোপন সংবাদের মাধ্যমে ফোর্স নিয়ে উপজেলার খিলা গ্রামে তিন রাস্তার মোড় হাবিব মিয়ার মুদি দোকানের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে কচুয়া থানায় নিয়ে আসি। মানিকের বিরুদ্ধে ৯টি জি.আর ওয়ারেন্ট ও ১টি তিন মাসের সাজা প্রাপ্তসহ ১২টি মামলা রয়েছে।

কচুয়া থানা ওসি মো.মাহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানিক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বুধবার নিয়মিত মাদক মামলা ও০৯টি জি আর ওয়ারেন্ট ও ১টি তিন মাসের সাজা প্রাপ্তসহ ১২টি মামলায় গ্রেফতারি পরোয়ানায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব