
অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরণ


আনসার ও ভিডিপির চাঁদপুর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ হয়।
আনসার ও ভিডিপির চাঁদপুর জেলা কমান্ড্যান্ট জে এম ইমরানের সভাপতিত্বে ও চাদঁপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.মজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ।


তিনি বলেন, আপনাদের কাজকে সহজ করার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকারি দায়িত্ব পালনসহ বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে। যারা প্রশিক্ষণ নিয়েছেন প্রত্যেকেই প্রশিক্ষণ কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, আনসার ও ভিডিপির সহকারী কমান্ড্যান্ট শাহনেওয়াজ হোসেন।
পরে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।

























