জীবনে আর কোনো নির্বাচনেই অংশ নেবেন না: ডিপজল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২১ | ১১:১৫
Link Copied Successfully!

মনোয়ার হোসেন ডিপজল।  ঢাকাই চলচ্চিত্রে সবাই এক নামে চেনেন এই খল অভিনেতাকে।  আরও একটি পরিচয় তিনি দীর্ঘদিন ধারন করেছেন।  ঢাকা সিটি কর্পোরেশনের একাধিকবার নির্বাচিত কমিশনার ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা।  একটা সময় জনপ্রতিনিধিত্বের সঙ্গে রাজনীতিও করেছেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, চিত্রনায়ক জায়েদ খানের প্যানেলে নির্বাচন করতে যাচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই খল অভিনেতা।  জায়েদ খানের প্যানেলের সভাপতি মিশা সওদাগর এবার ভোট করছেন না এমন কথাও শোনা যাচ্ছে।  এর বিপরীতে শক্ত প্যানেল দিচ্ছেন নায়ক শাকিব খান ও নায়িকা নিপুণ।

তবে ডিপজল নির্বাচন করার গুঞ্জন নাকচ করে দিয়েছেন।  বলেছেন, শুধু শিল্পী সমিতি কেন, জীবনে আর কোনো নির্বাচনেই অংশ নেবেন না।

বিজ্ঞাপন

‘আমি নির্বাচন করুম আর আমিই জানি না, এইডা কেমুন কথা? আমার সঙ্গে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে ক্যামনে, আমার সঙ্গে কথা কইলেই তো জিনিসটা দিনের মতও পরিস্কার হইতো।’

কেন নির্বাচন করবেন না গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, আমার শরীর ভালো না।  ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছে।  চোখেও অস্ত্রোপচার করাতে হয়েছে।  শরীর এখনও ফিট হয় নাই।  তাই  এখন আর নির্বাচনের চিন্তা নেই।  শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনেই অংশ নেব না।

সংসদ নির্বাচন করার চিন্তা ছিল জানিয়ে ডিপজল বলেন, ভাবছিলাম সংসদ নির্বাচন করুম, কিন্তু এখন আর কোনো পরিকল্পনা নাই। আমার শরীরটা ভালো না। ভালো হইলেও নির্বাচন করুম না। আমার জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা