২০০ কোটি রুপি চাঁদাবাজি: গ্রেফতার অভিনেত্রী লীনা মারিয়া পাল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২১ | ১১:৪৪
Link Copied Successfully!

দুইশ’ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগে বলিউডের এক অভিনেত্রী গ্রেফতার হয়েছেন।

গ্রেফতার অভিনেত্রীর নাম লীনা মারিয়া পাল।  রোববার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং তাকে গ্রেফতার করেছে।

এদিকে লীনার প্রেমিক এস চন্দ্রশেখর বন্দি রয়েছেন জেলে।  মূলত তিনিই প্রতারণা আর চাঁদাবাজির হোতা। পুলিশের মতে, প্রেমিকের সঙ্গে জড়িত রয়েছেন লীনাও।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন এস চন্দ্রশেখর।  তার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণাসহ ২১টি অভিযোগ রয়েছে।  তবে কারাগারে থাকলেও বাইরে তার হয়ে এসব কুকর্ম চালিয়ে যাচ্ছিল সহযোগীরা।  তাদেরই একজন হলেন অভিনেত্রী লীনা।

৭ আগস্ট সাবেক প্রোমোটার শিবিন্দর সিংহের স্ত্রী পুলিশে অভিযোগ করে জানান, জুন মাসে আইন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সেজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এক ব্যক্তি।  বড় অংকের টাকার বিনিময়ে তার স্বামী শিবিন্দর সিংহের জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।  তার স্বামী আর্থিক প্রতারণার অভিযোগে জেলবন্দি ছিলেন তখন।  কিন্তু আশ্বাস মতো কাজ না হলে তিনি পুলিশের দ্বারস্থ হন। পরে তদন্তে চন্দ্রশেখরের নাম উঠে এসেছিল।

পুলিশ জানতে পারে, জেলবন্দি অবস্থায় চন্দ্রশেখরই আইন মন্ত্রণালয়ের অফিসার সেজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং চন্দ্রশেখরের কথাতেই অভিযোগকারী অদিতির থেকে ২০০ কোটি টাকা নিয়েছিলেন লীনা।

বিজ্ঞাপন

সুত্র:যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা