হাজীগঞ্জ ৮ মাসের নার্সারিতে অর্ধকোটি টাকার স্বপ্ন দেখছেন ইসহাক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২১ | ৯:০৯
Link Copied Successfully!

হাজীগঞ্জে আদর্শ বনলতা নার্সারি দিয়ে মাত্র ৮ মাসে প্রায় অর্ধকোটি টাকার স্বপ্ন দেখছেন ইসহাক পাটওয়ারী।

 

গত ৬ সেপ্টেম্বর সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা ব্রীজ সংলগ্ন এলাকায় প্রায় দেড় একর এরিয়া নিয়ে গড়ে উঠেছে আদর্শ বনলতা নার্সারি। ভিতরে প্রবেশ করলে দেখা যায় ৫ জন শ্রমিক ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা পরিচর্যা কাজে নিয়োজিত রয়েছে। পাশে এক কোনে কাজ করছেন নার্সারির মালিক ইসহাক পাটওয়ারী। তার সাথে কথা বলে জানা যায়, নতুন পরিসরে গড়ে উঠা বনলতা নার্সারির লক্ষ মাত্রা।

বিজ্ঞাপন

চলতি বছরের শুরুতে প্রায় দেড় একর যায়গা বছরে এক লক্ষ টাকা ভাড়া নিয়ে নার্সারির কার্যক্রম শুরু করেন ইসহাক পাটওয়ারী। এ পর্যন্ত প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে দুই শতাধিকের উপরে দেশী বিদেশী প্রজাতির গাছের চারা উৎপাদন করতে সক্ষম হয়েছেন। মাত্র ৮ মাসের এ বেড়ে উঠা নার্সারিতে তিনি গাছের চারা বিক্রির লক্ষ্যদেখছেন প্রায় অর্ধকোটি টাকা।

বর্তমানে এ আদর্শ বনলতা নার্সারিতে প্রায় দুইশ জাতের দেশী বিদেশী গাছের চারা রয়েছে। তার মধ্যে ৩০ জাতের দেশি-বিদেশি আমের চারা রয়েছে। এ ছাড়া চায়না-৩ লিচু, বেদানা লিচু, মুম্বাই লিচু, জাম, ভিয়েতনামি কাঁঠাল, পেয়ারা, রাম্বুটান, সাতকরা, থাই পেয়ারা, লটকন, আমলকি, কদবেল, পেঁপে, সফেদা, ভিয়েতনামি নারিকেল, জামরুল, থাই মিষ্টি তেঁতুল, বেদেনা, ডালিম, আপেল, সাদা আপেল, কমলা, নাশপাতি, বেল, চালতা, আমড়া, ড্রাগন ফল, আক্সগুর, মিষ্টি জলপাই, করমচা, বুবি, চায়না কমলা, কাশ্মীরি কুল, বাউকুলসহ প্রায় শতাধিক দেশি–বিদেশি ফলের চারা রয়েছে।

ইসহাক পাটওয়ারি জানান, বর্তমানে তার এ নার্সারি রয়েছে ১৫ হাজার নারিকেল চারা, ২৫ হাজার সুপারি চারা এবং বাকি জায়গায় বিভিন্ন বনজ, ফলদ, ঔষধি ও ফুলের চারা করেছেন।

বিজ্ঞাপন

তাছাড়া বিভিন্ন জাতের বনজ চারা ছাড়াও দেশি-বিদেশি জাতের আম, জাম, কাঠাল, পেয়ারা, বেদানা, কমলা, আমড়া, শরুফা, লেবু, জাম্বুরা, সফেদা, মাল্টা, বড়ই, কামরাঙ্গা, মিষ্টি তেতুল, চালতা, লিচু, বেল, লটকনসহ প্রায় দেড় শ জাতের চারা রয়েছে।

আমের জাতের মধ্যে হাঁড়িভাঙা, ল্যাঙড়া, আম্রুপালি, হিম সাগর, গুটি, ফজলি, গৌরমতি, কাঠিমণ, বারি-৪, বেনানা ম্যাঙ্গো সহ প্রায় ২৫টি জাতের চারা রয়েছে।

ফুলের মধ্যে থাই গোলাপ, রজনীগন্ধা, চায়না টগর, হাছনাহেনা, বকুল, কৃষ্ণচুড়া, বেলি, গন্ধরাজ, জবা, কিসমাস ট্রি, পাতাবাহার, ঝাউ গাছসহ প্রায় শতাধিক প্রজাতির চারা রয়েছে। এবং এখানে আরো রয়েছে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছও।

ইসহাক পাটওয়ারী বলেন, মূলত চাঁদপুর পুলিশ ফাঁড়ি সরকারি নার্সারির পরিচর্যা দেখে খবর নিয়ে বরিশাল এলাকায় যাই। সেখানে কয়েক বছর নার্সারিতে কাজ করে মোটামুটি অভিজ্ঞতা নিয়ে এখানে আদর্শ বনলতা নার্সারি গড়ে তুলেছি। বর্তমানে করোনা মহামারির কারনে দূর দূরান্তের পাইকারদের খবর দেওয়া সম্ভব হয়নি। তবে সব ঠিক থাকলে আগামি বছরের মধ্যে ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার চারা বিক্রি লক্ষমাত্রা রয়েছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা