পরকীয়া প্রেমিককে নিয়ে কিলিং মিশনে অংশ নেন পুত্রবধূ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২১ | ৩:৫২
Link Copied Successfully!

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর এলাকায় আলোচিত সস্ত্রীক চিকিৎসক খুনের রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

পুত্রবধূ শিউলির পরিকল্পনায় কিলিং মিশনে অংশ নেন তার পরকীয়া প্রেমিকসহ তিনজন। প্রথমে নামাজরত অবস্থায় থেকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয় শাশুড়ি সফুরা বেগমকে। পরে ঘাতকরা অপেক্ষা করছিল বাহিরে থাকা শ্বশুর পল্লী চিকিৎসক বিল্লাল হোসেনের জন্য। পরে তিনি বাসায় ফিরলে একই কায়দায় তাকেও হত্যা করে পালিয়ে যায় ঘাতক চক্র। কিন্তু ঘাতকরা নিরাপদে চলে যাওয়ার পর মূল পরিকল্পনাকারী পুত্রবধূ ঘটনাটিকে ডাকাতি হিসেবে চালাতে নিজের হাত-পা বেঁধে চিৎকার করতে থাকেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

তিনি জানান, আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর গ্রামের সস্ত্রীক নিহত পল্লী চিকিৎসক বিল্লাল হোসেনের বড় ছেলে প্রবাসী সৈয়দ আমানুল্লাহর স্ত্রী শিউলি (২৫) তার শ্বশুর-শাশুড়িকে হত্যার জন্য দীর্ঘদিন ধরে নানা পরিকল্পনা করে আসছিল। কিলিং মিশন সম্পন্ন করতে এরই মধ্যে খালাতো ভাই এবং পরকীয়া প্রেমিকসহ তার বন্ধুর সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় দফায় দফায় বৈঠক করা হয়।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা