এমপি সমর্থকরা ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল, পুলিশের লাঠিচার্জ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২১ | ৪:১৭
Link Copied Successfully!

নোয়াখালী জেলা শহর মাইজদীতে ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল করেছে স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে শহরের টাউন হল মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল ১০টার দিকে স্থানীয় এমপির সমর্থকরা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বহাল রাখার পক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও টাউনহল মোড়ে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনের সমর্থকরা মুজিববর্ষ উপলক্ষে এবং নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান পৌর ভবন এলাকায় পৌর নির্বাচনী প্রচারণার সমাবেশ ডাকেন। তিন গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের তিন গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি একরামুল করিমের ২০ থেকে ৩০ জন সমর্থক তার পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রধান সড়কে এলে পুলিশ তাদের ধাওয়া করে। বর্তমানে শহরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

এ দিকে জেলা পুলিশ সুপারের দফতর থেকে জানানো হয়েছে, সদর আসনের সংসদ সদস্য সমর্থিত নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে শহরের বিভিন্নস্থানে জড়ো হওয়ার চেষ্টা করে। তবে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। শহরে কিছু কিছু দোকানপাট বন্ধ আছে। তবে এখন স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। জরুরি অবস্থা বহাল রাখতে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

সূত্র:দৈনিক ইত্তেফাক

R/N

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা